মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

দিনাজপুরে ৩২ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ১

দিনাজপুরে ৪২ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ৩২ লাখ ১৫ হাজার টাকা মূল্যমানের একটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে দিনাজপুর শহরের চাতরাপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে এই প্রত্নসম্পদ উদ্ধার করা হয়। এ সময় পাচারের সাথে জড়িত সন্দেহে মো. পারভেজ মন্ডল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজিবি সূত্রে জানা গেছে, ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‍্যাব ও পুলিশের একটি যৌথ দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। আটক পারভেজ মন্ডল স্থানীয় চাতরাপাড়া এলাকার মৃত লবানা মন্ডলের ছেলে। উদ্ধারকৃত মূর্তিটির ওজন ৩২ কেজি ১৫০ গ্রাম।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিটির সিজার মূল্য ৩২ লাখ ১৫ হাজার টাকা ধরা হলেও প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক বিবেচনায় এর মূল্য অপরিসীম। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মূর্তিসহ দিনাজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযান শেষে ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা এবং মূল্যবান প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি বদ্ধপরিকর। সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি এ ধরনের গোয়েন্দা ভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে অপহৃত স্কুলছাত্র উদ্ধার, সাবেক স্ত্রীকে ফিরে পেতে ফুপার কাণ্ড

দিনাজপুরে ৩২ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ১

আপডেট সময় : ০৯:০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬