মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

এসএসসিতে অকৃতকার্য হয়ে ভেড়ামারায় কিশোরীর আত্মহত্যা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এসএসসি পরীক্ষায় দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় তানিয়া খাতুন (১৬) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত তানিয়া বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষার ফলাফল মেনে নিতে না পেরে চরম মানসিক হতাশায় সোমবার গভীর রাতে নিজ কক্ষে তানিয়া এই আত্মঘাতী পথ বেছে নেয়। সে ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া গ্রামের প্রবাসী আক্তারুল ইসলামের মেয়ে।

কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুস সালাম জানিয়েছেন, লাশ উদ্ধার করে ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, তানিয়া দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছিল। সে বিবাহিত ছিল বলেও তিনি জানান। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে শাশুড়ি হত্যা মামলা: ১৪ বছর পর ঘাতক জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

এসএসসিতে অকৃতকার্য হয়ে ভেড়ামারায় কিশোরীর আত্মহত্যা

আপডেট সময় : ০৫:৩১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬