মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

মতলব দক্ষিণে যমজ ভাই-বোনের কৃতি: এসএসসিতে দুজনেই পেলেন জিপিএ-৫

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় যমজ ভাই-বোন কৌশিক ঘোষ ও সুপ্তি ঘোষ জিপিএ-৫ পেয়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। একই পরিবারে দুই সন্তানের এমন কৃতিতে পরিবার ও স্থানীয় স্বজনদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

কৌশিক ও সুপ্তি উপজেলার সদরের ঘোষপাড়া এলাকার বিশিষ্ট মিষ্টান্ন ব্যবসায়ী সজল ঘোষ ও গৃহিণী মনি রানী ঘোষ দম্পতির সন্তান। তারা স্থানীয় কেএফটি কলেজিয়েট স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। ফলাফল প্রকাশের পর তাদের এই সাফল্যে শিক্ষক ও সহপাঠীরাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে কৌশিক বলেন, তিনি বড় হয়ে বায়োকেমিস্ট হতে চান। অন্যদিকে সুপ্তির স্বপ্ন একজন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা। তারা তাদের এই সাফল্যের জন্য সৃষ্টিকর্তা, বাবা-মা এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সন্তানদের এমন অর্জনে আনন্দিত সজল ঘোষ সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন যেন তারা ভবিষ্যতে দেশের মুখ উজ্জ্বল করতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে অপহৃত স্কুলছাত্র উদ্ধার, সাবেক স্ত্রীকে ফিরে পেতে ফুপার কাণ্ড

মতলব দক্ষিণে যমজ ভাই-বোনের কৃতি: এসএসসিতে দুজনেই পেলেন জিপিএ-৫

আপডেট সময় : ০৯:০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬