মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

সৌদি আরবে নিহত ৩ প্রবাসীর পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াত

সৌদি আরবে কর্মস্থলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলার তিন প্রবাসীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে দলের আমীর ডা. শফিকুর রহমানের নির্দেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ নিহতদের বাড়িতে গিয়ে তাদের স্বজনদের খোঁজখবর নেন।

নিহত প্রবাসীরা হলেন—নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের সাব্বির হোসেন শুভ (৩০), শামীম হোসেন এবং রবিউল আউয়াল হৃদয়। তাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জামায়াত নেতৃবৃন্দ নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। দলের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শোকাতুর পরিবারগুলো যেন দ্রুত এই শোক কাটিয়ে উঠতে পারে, সেজন্য তারা মহান আল্লাহর কাছে দোয়া করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে অপহৃত স্কুলছাত্র উদ্ধার, সাবেক স্ত্রীকে ফিরে পেতে ফুপার কাণ্ড

সৌদি আরবে নিহত ৩ প্রবাসীর পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াত

আপডেট সময় : ০৯:০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬