মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, শিক্ষার্থীসহ আহত ১০

মানিকগঞ্জের সিংগাইরে স্থানীয়দের সঙ্গে বিরোধের জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী ‘কালীগঙ্গা’ বাসে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার বনদক্ষিণ বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে বাসের চালক ও শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সাভারের একটি এলাকায় অটোচালকের সঙ্গে শিক্ষার্থীদের কথা-কাটাকাটির জেরে উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে বাসটি বনদক্ষিণ বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় বাসের জানালার কাঁচ ভেঙে যায় এবং বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আঘাত পান। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, একটি ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে অপহৃত স্কুলছাত্র উদ্ধার, সাবেক স্ত্রীকে ফিরে পেতে ফুপার কাণ্ড

মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, শিক্ষার্থীসহ আহত ১০

আপডেট সময় : ০৯:০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬