মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

অভিবাসীদের চশমা দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা সম্ভব নয়: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কানাডা বা আমেরিকার মতো অভিবাসী রাষ্ট্রগুলোর ঐতিহাসিক ও নৃতাত্ত্বিক বাস্তবতার সাথে বাংলাদেশের কোনো মিল নেই। তাই অভিবাসীদের অভিজ্ঞতার চশমা দিয়ে বাংলাদেশের জনমিতি বা জাতিসত্তাকে বোঝা সম্ভব নয়। মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘ইন্ডিজেনাস আইডেন্টিটি ইজ ইররিলেভেন্ট ফর বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তথ্যমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশের জাতিসত্তা কোনো বহিরাগত জনগোষ্ঠীর দখল বা উচ্ছেদের মাধ্যমে গড়ে ওঠেনি। বরং হাজার বছরের সামাজিক মিথস্ক্রিয়া ও ঐতিহাসিক বিবর্তনের মধ্য দিয়ে এই ভূখণ্ডের জনগোষ্ঠী বিকশিত হয়েছে। তিনি বলেন, পশ্চিমা দেশগুলোতে আদিবাসীদের উচ্ছেদের যে ইতিহাস রয়েছে, তার সাথে বাংলাদেশের বাস্তবতাকে গুলিয়ে ফেলা একটি ভুল বয়ান।

মন্ত্রী আরও সতর্ক করে বলেন, কথা বলার সময় আমাদের সচেতন থাকতে হবে যেন আমরা কোনো পাতানো ফাঁদে পা দিয়ে এমন কোনো শব্দ বা বয়ানকে জনপ্রিয় না করি, যা বাংলাদেশের প্রেক্ষাপটে অপ্রাসঙ্গিক। তিনি মনে করেন, সংখ্যাগরিষ্ঠের মনোজগত দিয়ে ক্ষুদ্র জাতিসত্তার সমস্যা বিচার না করে সমাজবিজ্ঞানের মৌলিক জ্ঞান ও ঐতিহাসিক ধারাকে বিবেচনায় নেওয়া জরুরি।

বর্তমান সরকারের দর্শনের কথা উল্লেখ করে তিনি বলেন, নাগরিকত্বের ভিত্তিতে বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের রাষ্ট্রীয় পরিচয়ের মূল ভিত্তি। এই বহুত্বের মধ্য দিয়েই একটি অভিন্ন ও শক্তিশালী রাষ্ট্র গঠন সম্ভব হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে অপহৃত স্কুলছাত্র উদ্ধার, সাবেক স্ত্রীকে ফিরে পেতে ফুপার কাণ্ড

অভিবাসীদের চশমা দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা সম্ভব নয়: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৯:০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬