মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের সংবর্ধনা দিল পর্যটন করপোরেশন

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে এবং শহীদ ও আহত যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁওস্থ পর্যটন ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রীতা)।

অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট ও প্রাইজবন্ড তুলে দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, জুলাই যোদ্ধাদের অসীম আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা একটি ফ্যাসিবাদের করাল গ্রাস থেকে মুক্ত বাংলাদেশ পেয়েছি। তাদের এই অবদান জাতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। একটি বৈষম্যহীন ও মানবিক নতুন বাংলাদেশ গড়াই হবে শহীদদের প্রতি আমাদের শ্রেষ্ঠ সম্মান।

বিশেষ অতিথির বক্তব্যে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে পর্যটন খাতসহ দেশের প্রতিটি সেক্টরকে ঢেলে সাজানো হচ্ছে। পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে অপহৃত স্কুলছাত্র উদ্ধার, সাবেক স্ত্রীকে ফিরে পেতে ফুপার কাণ্ড

জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের সংবর্ধনা দিল পর্যটন করপোরেশন

আপডেট সময় : ০৯:০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬