দেশের পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাতের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্সের ভ্যাকসিন এখন থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন করে খামারি পর্যায়ে পৌঁছে দেওয়া হবে। মঙ্গলবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এই ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, বর্তমান নির্বাচিত সরকার প্রাণিসম্পদ খাতকে দেশের কৃষি অর্থনীতির চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে। পোল্ট্রি ও ডেইরি খাতের রোগব্যাধি নিয়ন্ত্রণে দেশীয়ভাবে এই ভ্যাকসিন উৎপাদন করা হলে খামারিদের উৎপাদন খরচ অনেকাংশে কমে আসবে এবং আমদানিনির্ভরতা হ্রাস পাবে। তিনি বিএলআরআই-এর বিজ্ঞানীদের এই উদ্ভাবনকে মাঠপর্যায়ে দ্রুত ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন।
অনুষ্ঠানে মন্ত্রী আরও উল্লেখ করেন যে, গবেষণাগারের উদ্ভাবন যদি সাধারণ মানুষের কাজে না আসে, তবে তার কোনো সার্থকতা নেই। তাই সরকার কৃষক ও খামারিদের স্বার্থ রক্ষায় এসব আধুনিক প্রযুক্তি ও চিকিৎসা সামগ্রী সহজলভ্য করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে।
রিপোর্টারের নাম 

























