কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় নোয়াখালীতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু হয়েছে। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে ঈদগাহ মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই মেলার উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ মেলার প্রদর্শনী ঘুরে দেখেন। পরে জেলা প্রশাসকের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নোয়াখালী উপপরিচালক কৃষিবিদ আশীষ কুমারের সভাপতিত্বে ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুশরেফুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সুস্থ জীবনধারণ ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তায় কৃষির ভূমিকা অপরিসীম। ফরমালিন ও ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে নিজেদের কৃষিপণ্য উৎপাদনের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, কৃষকদের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার কৃষিবান্ধব কর্মসূচির অংশ হিসেবে কৃষি কার্ড চালুর পাশাপাশি কৃষি ঋণ মওকুফ করেছে।
রিপোর্টারের নাম 


















