মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর আয়ের উৎস অনুসন্ধানে দুদকে আবেদন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর আয়ের উৎস ও সম্পদের তথ্য অনুসন্ধানের দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন মিরপুরের এক বাসিন্দা। গত রোববার (৯ আগস্ট) এই আবেদনটি জমা দেওয়া হয়।

আবেদনপত্রে স্নিগ্ধা চৌধুরীর জীবনযাপন, গাড়ি ও সম্পদের উৎস নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়েছে। আবেদনকারীর দাবি, দৃশ্যমান আয়ের সঙ্গে তার কথিত বিলাসবহুল জীবনযাপনের সামঞ্জস্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখা প্রয়োজন।

এছাড়াও, আবেদনপত্রে তার বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং, মাদক ও স্বর্ণ চোরাচালানসহ বিভিন্ন গুরুতর অভিযোগও তোলা হয়েছে।

এক ভিডিও বার্তার প্রসঙ্গ উল্লেখ করে আবেদনকারী দাবি করেছেন, সেখানে স্নিগ্ধা তার গাড়ির উচ্চমূল্য, ব্যক্তিগত নিরাপত্তার জন্য বডিগার্ড এবং তার কথিত প্রভাবশালী প্রেমিকের বিষয়ে মন্তব্য করেছেন। এসব বক্তব্যের ভিত্তিতে অভিনেত্রীর সম্পদ, আয়ের উৎস ও প্রভাবের উৎস অনুসন্ধানের জন্য দুদকের কাছে অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইএসএসিএ ঢাকা চ্যাপ্টারের নতুন নেতৃত্বে কালাম প্রেসিডেন্ট, ফারুক সেক্রেটারি

অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর আয়ের উৎস অনুসন্ধানে দুদকে আবেদন

আপডেট সময় : ১১:৪৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬