মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

‘র’-প্রধানের সঙ্গে গোপন বৈঠক ষড়যন্ত্রের আলামত: যুব জাগপা

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈন প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশে কী উদ্দেশ্যে অবস্থান করছেন এবং কারা এই সফরের আয়োজনকারী, তা নিয়ে প্রশ্ন তুলেছেন যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু। তিনি জানতে চেয়েছেন, কার সঙ্গে পরাগ জৈনের গোপন বৈঠক হচ্ছে, যা দেশপ্রেমিক জনগণ জানতে চায়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকারকে সতর্ক করে তিনি বলেন, বিগত শেখ হাসিনার সরকারের মতো ‘দেশ বিক্রির’ কোনো ষড়যন্ত্র করবেন না। ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাথে দেশের মাটিতে গোপন বৈঠক নতুন কোনো ষড়যন্ত্রেরই আলামত বলে তিনি উল্লেখ করেন।

সোমবার (৯ আগস্ট, ২০২৬) রাজধানীর বিজয়নগর, পল্টন ও প্রেসক্লাব এলাকায় ‘ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান দেশে কেন? দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধ করো’ স্লোগানে বিক্ষোভ মিছিল করে যুব জাগপা। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

যুব জাগপা সভাপতি আরও বলেন, বিগত শেখ হাসিনার সরকার ক্ষমতা হারানোর পর ভারত এখন আওয়ামী লীগের জায়গায় বিএনপিকে ব্যবহার করতে চাইছে। তিনি অভিযোগ করেন, একদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করছেন, অন্যদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান আমাদের দেশের মাটিতে গোপন বৈঠক করছেন। তিনি জোর দিয়ে বলেন, ‘কথাবার্তা পরিষ্কার, মুচলেকার রাজনীতি চলবে না। বাংলাদেশকে আমরা ভারতের করদ রাজ্য হতে দেব না।’

বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সহপ্রচার সম্পাদক সাইফ উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, ঢাকা মহানগর জাগপা সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, যুব জাগপা সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের, আশিকুর রহমান, কাউছার আহমেদ এবং জাগপা ছাত্রকাফেলার ঢাকা মহানগর সাধারণ সম্পাদক ইমরান হাসান রাহুল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা: চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানালেন শিক্ষামন্ত্রী

‘র’-প্রধানের সঙ্গে গোপন বৈঠক ষড়যন্ত্রের আলামত: যুব জাগপা

আপডেট সময় : ০৯:০০:১২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬