রাজধানীতে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকা থেকে মোট ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধারায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির নিয়মিত এই অভিযানে রমনা বিভাগ ৪৩ জন, লালবাগ ৩৩ জন, ওয়ারী ৭১ জন, মতিঝিল ৫৬ জন, তেজগাঁও ৫০ জন, মিরপুর ১২৪ জন, গুলশান ৫৫ জন, উত্তরা ৪৮ জন, গোয়েন্দা বিভাগ ৩ জন এবং সিটিটিসি ১ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ১টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন, ২টি গ্যাস লাইট, ৬টি ফয়েল পেপার, নগদ ২ হাজার ৫০০ টাকা, ৫টি ককটেল-সদৃশ বস্তু, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬৯৫৬ পিস ইয়াবা এবং ৩০ বোতল এস্কাফ সিরাপ (ফেনসিডিল) উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 























