মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি-হয়রানি: সাবেক ছাত্রদল নেতার সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও দলীয় নেতাকর্মীদের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে শেখ মো. জাকারিয়া নামে এক সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে উল্লেখ করে তার সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক না রাখার আহ্বান জানিয়েছেন বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির নেতারা।

উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ মো. জাকারিয়ার সঙ্গে বর্তমানে বিএনপির কোনো পর্যায়ের রাজনৈতিক সম্পর্ক নেই। তাকে গুনবহা ইউনিয়নের উমরনগর গ্রামের জামায়াত নেতা কাজী মো. মনজুরুল হকের ছেলে হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাকারিয়া বর্তমানে উপজেলার কোনো বিএনপি সংগঠনের পদে নেই। অভিযোগ উঠেছে, তিনি বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন ও ছাত্রদলের নাম ব্যবহার করে বিভিন্নভাবে মানুষকে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছেন। পাশাপাশি দলীয় পরিচয়ের প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবির অভিযোগও রয়েছে।

এ ধরনের কর্মকাণ্ডের কারণে বিএনপির ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, বর্তমানে দলীয় কোনো পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে জাকারিয়ার সাংগঠনিক সম্পর্ক নেই। ভবিষ্যতে কোনো সংগঠনের সঙ্গে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের শেখ মো. জাকারিয়ার সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক না রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জায় সাহা, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ এবং সাধারণ সম্পাদক ইমরান শেখ স্বাক্ষর করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরের শিবচরে তীব্র লোডশেডিং: জনজীবন বিপর্যস্ত, ব্যবসায়ীরা দিশেহারা

বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি-হয়রানি: সাবেক ছাত্রদল নেতার সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা

আপডেট সময় : ১২:৫০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬