মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস জানাতে শিক্ষার্থীদের জন্য জাদুঘর পরিদর্শনের উদ্যোগ

বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগিয়ে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে, জুলাই গণঅভ্যুত্থানের গৌরবোজ্জ্বল ইতিহাস ও আত্মত্যাগের তাৎপর্য শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ পরিদর্শনের ব্যবস্থা করা হচ্ছে। আগামী জুলাই মাস থেকে সরকারি উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের সপ্তাহে একদিন এই জাদুঘরে নিয়ে যাওয়া হবে।

মঙ্গলবার সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই তথ্য জানান। তিনি বলেন, ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর দর্শনার্থীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। বিপুল সংখ্যক মানুষের আগমনে প্রাথমিকভাবে ব্যবস্থাপনায় কিছু অসুবিধা দেখা দিলেও, বর্তমানে তা অনেকটাই গুছিয়ে আনা হয়েছে।

ডা. জাহেদ উর রহমান আরও জানান, শিক্ষার্থীদের মাঝে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, সেই আন্দোলনের ফলে অর্জিত স্বাধীনতা এবং এর জন্য অগণিত মানুষের আত্মত্যাগের কথা জানাতেই এই উদ্যোগ। এর মাধ্যমে নতুন প্রজন্ম দেশ ও জাতির ইতিহাস সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে এবং তাদের মধ্যে দেশাত্মবোধ আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরের শিবচরে তীব্র লোডশেডিং: জনজীবন বিপর্যস্ত, ব্যবসায়ীরা দিশেহারা

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস জানাতে শিক্ষার্থীদের জন্য জাদুঘর পরিদর্শনের উদ্যোগ

আপডেট সময় : ১২:৫৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬