মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢামেকে ভর্তি জোড়ালাগা শিশু: চিকিৎসার ব্যয়ভার বহন করবে সরকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:২০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের দরিদ্র দম্পতি নাহিদ হাসান ও সানজিদা আক্তারের ঘরে জন্ম নেওয়া জোড়ালাগা শিশু জয়নব ও উম্মে কুলসুমের চিকিৎসার ভার গ্রহণ করেছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে সোমবার রাত ৮টার দিকে শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু বিভাগের অধীনে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তির পরপরই তাদের খোঁজ নিতে ছুটে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি সাংবাদিকদের জানান, দারিদ্র্যের কারণে চিকিৎসা করাতে না পেরে শিশু দুটির পরিবার তাদের নিয়ে গ্রামের বাড়ি চলে গিয়েছিল। ‘আমার দেশে’ সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে এবং তাঁর নির্দেশনায় শিশুটির বাবা-মায়ের সাথে যোগাযোগ করে তাদের চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসতে বলা হয়। মন্ত্রী আশ্বাস দেন যে, তাদের যত বিশেষজ্ঞ ডাক্তার আছেন, প্রয়োজনে বিদেশ থেকে ডাক্তার এনে বোর্ড গঠন করে চিকিৎসা দেওয়া হবে। তিনি আরও বলেন, শিশু দুটির সকল চিকিৎসার ব্যয়ভার প্রধানমন্ত্রী বহন করবেন।

কর্তৃপক্ষ শিশু দুটির বাবা-মায়ের দৈনন্দিন খাবারের ব্যবস্থা করার পাশাপাশি তাদের হাত খরচ বাবদ ৫ হাজার টাকাও দিয়েছে। প্রায় তিন মাস সাত দিন আগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এই শিশু দুটি জন্মগ্রহণ করে। তাদের একটি ছেলে সন্তানও রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংঘাতের খবর প্রচার করলে টিভি চ্যানেল চিরতরে বন্ধের হুমকি: ওবায়দুল কাদের-আরাফাত কথোপকথন

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢামেকে ভর্তি জোড়ালাগা শিশু: চিকিৎসার ব্যয়ভার বহন করবে সরকার

আপডেট সময় : ০১:২০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬