আইএসএসিএ ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২৭ মেয়াদে মুহাম্মদ আবুল কালাম আজাদ প্রেসিডেন্ট এবং জি. এম. ফারুক আহমেদ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। সোমবার (৮ আগস্ট) অনুষ্ঠিত চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়। জেনারেল সেক্রেটারি পদে রাশেদুল ইসলামকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো জয়ী হন জি. এম. ফারুক আহমেদ। অন্যান্য পদে প্রার্থী না থাকায় সকলে বিনাভোটে নির্বাচিত হন।
নব-নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ভাইস প্রেসিডেন্ট জায়নাল আবেদিন এবং পরিচালকবৃন্দ হলেন—আহমেদ জাফর সাদেক ভূঁইয়া, ফাহিমা খানম, মো. ওয়াহিদ মুরাদ, কাজী শাকলাইন, ড. নুরুল্লাহ শাহীন, হাসান আল মনসুর, মোহাম্মদ মোরশেদ আলম ও মাহবুব উল আলম। যুগ্ম-সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নতুন কমিটি দুজন সদস্যকে কোয়াপ্ট করে শূন্যপদ পূরণের জন্য সভায় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
নির্বাচিত সেক্রেটারি জেনারেল জি. এম. ফারুক আহমেদ এই প্রসঙ্গে বলেন, সংগঠনের সদস্য সংখ্যা বাড়ানো, পেশাগত দক্ষতা উন্নয়ন, জ্ঞান চর্চার পরিবেশ সৃষ্টি করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্কের সেতুবন্ধন তৈরি, উদ্ভাবনী কাজ সৃষ্টি এবং সদস্যদের জন্য কল্যাণমূলক কার্যক্রম বৃদ্ধি করাই তার প্রধান লক্ষ্য। তিনি বিজিত-বিজয়ী সবাইকে নিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে অঙ্গীকারবদ্ধ।
রিপোর্টারের নাম 

























