মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য

ইমরান হাশমি অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘আওয়ারাপন ২’ ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে আনুষ্ঠানিক সেন্সর ছাড়পত্র পেয়েছে। তবে ছাড়পত্র পেতে সিনেমাটিতে একাধিক পরিবর্তন আনতে হয়েছে। এর মধ্যে প্রায় ৪ মিনিটের দৃশ্য বাদ দেওয়া হয়েছে এবং ২০ সেকেন্ডের একটি দৃশ্য প্রতিস্থাপন করা হয়েছে।

সংশোধন শেষে ছবিটিকে ইউএ১৬+ সার্টিফিকেট দেওয়া হয়েছে। অর্থাৎ, ১৬ বছর বা তার বেশি বয়সী দর্শক অভিভাবকের নির্দেশনায় ছবিটি দেখতে পারবেন। ২০২৬ সালের ৫ আগস্ট ইস্যু করা সেন্সর সার্টিফিকেট অনুযায়ী, সিনেমাটির চূড়ান্ত দৈর্ঘ্য ১৪০ মিনিট ২০ সেকেন্ড বা ২ ঘণ্টা ২০ মিনিট ২০ সেকেন্ড। ছবিটি ইংরেজি সাবটাইটেলসহ হিন্দি ভাষায় মুক্তি পাবে।সিবিএফসির নির্দেশনা অনুযায়ী, সিনেমায় মাদকের ব্যবহার ও শিশু পাচার বিষয়ে সতর্কবার্তা (ডিসক্লেইমার) যুক্ত করা হয়েছে। পাশাপাশি হিন্দি শিরোনাম সংযোজনের পাশাপাশি সিনেমার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বার্তা এবং একটি স্থায়ী ধূমপানবিরোধী সতর্কবার্তাও যোগ করা হয়েছে।

এ ছাড়া অডিও ও সাবটাইটেল থেকে অশ্লীল শব্দ প্রতিস্থাপনের নির্দেশ দেওয়া হয়। সহিংসতার কয়েকটি দৃশ্য সংক্ষিপ্ত করা হয়েছে, যার মধ্যে একটি দৃশ্যে সহিংসতার মাত্রা ৫০ শতাংশ কমিয়ে আনা হয়েছে। মাদক গ্রহণের একটি দৃশ্যও কাটছাঁট করা হয়েছে। পাশাপাশি সিনেমার সংগীতের সঙ্গে সামঞ্জস্য রেখে শেষের ক্রেডিটেও পরিবর্তন আনা হয়েছে।

সব মিলিয়ে সিবিএফসি ৪ মিনিটের দৃশ্য বাদ এবং ২০ সেকেন্ডের দৃশ্য প্রতিস্থাপনের নির্দেশ দেয়। এসব পরিবর্তনের পরই সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘আওয়ারাপন ২’।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য

আপডেট সময় : ০৫:২৪:০০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬