মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

সিরাজগঞ্জে মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে দুটি পৃথক মামলায় সিরাজগঞ্জে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লাইলা শারমিন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া মহল্লার আব্দুল হাকিমের ছেলে শরিফুল ইসলাম বুলেন এবং রংপুর জেলার কোতয়ালী থানার উত্তর বাবু খাঁ গ্রামের সুলতান মিয়ার ছেলে সোহেল রানা সুমন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহানশাহ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় উভয় আসামীই পলাতক ছিলেন। মামলা দুটি একই আদালতের অধীনে বিচারকার্য সম্পন্ন হয়েছে এবং উভয় মামলায় একই আদেশ দেওয়া হয়েছে।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে যে, ২০২০ সালের ৯ মার্চ সিরাজগঞ্জ শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে বুলানকে আটক করে। পুলিশ তার কাছ থেকে ইয়াবা ও হেরোইন জব্দ করে। এ ঘটনায় এসআই ফারুক সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন। অন্যদিকে, ২০১৮ সালের ৩০ জানুয়ারি সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ সোহেল রানা সুমনের কাছ থেকে ভারতীয় তৈরি চেতনা নাশক ইনজেকশন জব্দ করে।

দুটি মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এই রায় মাদকবিরোধী চলমান অভিযানের কার্যকারিতা এবং আইনের কঠোর প্রয়োগের একটি দৃষ্টান্ত বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে ইতিহাস বিকৃতির অভিযোগ: সার্বজনীন করার দাবি জাতীয় ছাত্রশক্তির

সিরাজগঞ্জে মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৬:১১:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬