সময়ের অন্তর্দাহ, গভীর শোক, প্রেম-বিরহ এবং অশুভের বিরুদ্ধে মানুষের চিরন্তন প্রত্যয়কে শিল্পের বিভিন্ন মাধ্যমে তুলে ধরতে একটি বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে ‘২৭ ধানমন্ডি- গাই বাংলার গান পর্ষদ’। ‘অন্তর্দাহ’ শিরোনামের এই অনুষ্ঠানটি আগামীকাল সোমবার সন্ধ্যা ৬:৩০ টায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
আয়োজকদের সূত্রে জানা গেছে, এই অনুষ্ঠানে আবহমান ঋতুর গান, প্রেম ও বিরহের গান এবং আবৃত্তি পরিবেশিত হবে। পাশাপাশি অশুভকে দূরে সরিয়ে শুভ ও মানবিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে একটি বিশেষ নৃত্য পরিবেশনাও থাকবে। গান, কবিতা ও নৃত্যের এই মেলবন্ধনের মাধ্যমে সময়ের যন্ত্রণা, মানুষের অনুভূতি এবং সংস্কৃতির অপরিসীম শক্তিকে মঞ্চে ফুটিয়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের প্রেক্ষাপট তুলে ধরে আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সংস্কৃতি মানুষের মনন, মূল্যবোধ ও মানবিক বোধকে বিকশিত করে। সাম্প্রতিক সময়ে সমাজে যে অসহিষ্ণুতা ও সাংস্কৃতিক শূন্যতা তৈরি হয়েছে, তার বিপরীতে দাঁড়িয়ে ইতিবাচক বার্তা ছড়াতেই এই ‘অন্তর্দাহ’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























