মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

বাবার শেষকৃত্যে যোগ দিতে রোজারিওতে মেসি, পাশে স্ত্রী-সন্তান

দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৬৮ বছর বয়সে বাবা হোর্হে মেসির মৃত্যুর পর তাঁর শেষকৃত্যে যোগ দিতে আর্জেন্টিনার রোজারিওতে পৌঁছেছেন বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসি। বাবার মৃত্যুর খবর পাওয়ার পরপরই তিনি যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনার উদ্দেশে রওনা দেন।

ফোর্ট লডারডেল থেকে স্থানীয় সময় শনিবার রাত ৮টা ৪০ মিনিটে রোজারিওতে অবতরণ করেন মেসি। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তাঁদের সন্তানরা। বিমানবন্দর থেকে পুলিশের নিরাপত্তাবেষ্টনীতে একটি গাড়িতে করে তিনি গন্তব্যের দিকে রওনা দেন।

হোর্হে মেসিকে রোজারিওর নিকটবর্তী শহর পেরেজে সমাহিত করা হবে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, শেষকৃত্য অনুষ্ঠিত হবে একান্ত পারিবারিক পরিসরে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই বাবাকে শেষ বিদায় জানাবেন মেসি।

তবে, শেষকৃত্যের স্থান ঘিরে এরই মধ্যে মেসির অসংখ্য ভক্ত জড়ো হয়েছেন। প্রিয় তারকার জীবনের এই কঠিন সময়ে তাঁর পাশে থাকার বার্তা দিতেই তাঁরা সেখানে উপস্থিত হয়েছেন।

মেসির ফুটবল ক্যারিয়ারে তাঁর বাবা হোর্হের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকে ছেলের পাশে থাকার পাশাপাশি পরবর্তী সময়ে তিনি তাঁর এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাই বাবার মৃত্যু মেসির ব্যক্তিগত জীবনের পাশাপাশি ফুটবল জীবনেও এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।

হোর্হে মেসির মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর মেসি পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে ফুটবলের নানা অঙ্গন। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, রোজারিও সেন্ট্রাল ও নিউয়েলস ওল্ড বয়েজসহ বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠান শোক প্রকাশ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে বিগত সরকারের নৃশংসতার পূর্ণাঙ্গ ইতিহাস সংরক্ষণের দাবি

বাবার শেষকৃত্যে যোগ দিতে রোজারিওতে মেসি, পাশে স্ত্রী-সন্তান

আপডেট সময় : ০৪:৫৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬