মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

ইমন হত্যায় বিচার দাবিতে বরগুনায় মানববন্ধন, দ্রুত গ্রেফতারের দাবি

বরগুনার আমতলী একে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণীর ছাত্র ইমন হত্যার বিচারের দাবিতে আমতলী উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে রবিবার সকাল ১০টায় আমতলী একে স্কুল চৌরাস্তা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন আমতলী একে সরকারি পাইলট হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ বজলুর রহমান, শরীরচর্চা শিক্ষক বাবু পুতুল চন্দ্র, বিদ্যালয়ের শিক্ষার্থী মিয়াদ খান, অলিউল্লাহ, জুনায়েদ, নিহত ইমনের ভাই ইমরান, রাকিব, একে স্কুল ছাত্রদল শাখার সভাপতি মুশফিক রশিদ হীরা, আমতলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ প্রমুখ। বক্তারা অবিলম্বে ইমন হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ২৯ জুলাই আমতলী উপজেলার আর পাঙ্গাশিয়া ইউনিয়নের পশুরবুনিয়া খালের সলুইস গেট এর পাশ থেকে অজ্ঞাত বস্তা বন্দী একটি লাশ উদ্ধার করে আমতলী থানা পুলিশ। পরবর্তীতে পরনের শার্ট, প্যান্ট ও জুতা দেখে পরিবারের লোকজন লাশটি শনাক্ত করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল অঞ্চলের নিদ্রা সকিনার পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা ইন্সপেক্টর সাগর ভদ্র জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে খুনের ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজ মিলেছে। অধিকতর তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত প্রকাশ করা হচ্ছে না। আশা রাখি অতি দ্রুতই জড়িতদের গ্রেফতার করতে পারব।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে বিগত সরকারের নৃশংসতার পূর্ণাঙ্গ ইতিহাস সংরক্ষণের দাবি

ইমন হত্যায় বিচার দাবিতে বরগুনায় মানববন্ধন, দ্রুত গ্রেফতারের দাবি

আপডেট সময় : ০৬:০৯:১০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬