মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

কক্সবাজারে ফ্রেশ সিমেন্টের ডিলার কনফারেন্স: পারস্পরিক সহযোগিতা ও টেকসই প্রবৃদ্ধির আহ্বান

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (ইউসিআইএল) জনপ্রিয় ব্র্যান্ড ফ্রেশ সিমেন্টের ডিলার কনফারেন্স সম্প্রতি পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফ্রেশ সিমেন্টের প্রায় ৩৩০ জন ডিলার অংশগ্রহণ করেন।

এমজিআই চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল এক ভিডিও বার্তায় বলেন, ডিলারদের সঙ্গে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী করার মাধ্যমে নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে এমজিআই অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাবে। তিনি ব্যবসায়িক অংশীদারদের প্রতি তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমজিআই ডিরেক্টর তানজিমা মোস্তফা বলেন, একটি পূর্ণাঙ্গ নির্মাণসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে এমজিআইয়ের চলমান বিনিয়োগ ও বিভিন্ন নতুন নতুন উদ্ভাবনের কথা উল্লেখ করেন। তিনি জোর দিয়ে বলেন যে, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে বিশ্বমানের প্রযুক্তি ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই এবং এমজিআই সে লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সম্মেলনে ফ্রেশ সিমেন্টের সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক, ধারাবাহিক সাফল্য ও অবদানের স্বীকৃতিস্বরূপ শীর্ষ ২০ জন ডিলারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এই সম্মাননা তাদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত হয়।

অনুষ্ঠানে ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, এমজিআই চিফ অ্যাকাউন্টস অফিসার (সিএও) মো. রহমতুল্লাহ খোন্দকার, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) আতিক উজ জামান খান, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) কাজী মো. মহিউদ্দিন, সিনিয়র জেনারেল ম্যানেজার (অডিট) সাজ্জাদ হোসেন, ইউসিআইএল জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) আব্দুল লতিফ এবং জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. আনোয়ার হোসেনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিলারদের সঙ্গে মতবিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য ছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তিনির্ভর সবুজ অর্থনীতির পথে বাংলাদেশ: সম্ভাবনা ও চ্যালেঞ্জ

কক্সবাজারে ফ্রেশ সিমেন্টের ডিলার কনফারেন্স: পারস্পরিক সহযোগিতা ও টেকসই প্রবৃদ্ধির আহ্বান

আপডেট সময় : ০৬:১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬