ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার পদযাত্রা

রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শিক্ষা ভবন অভিমুখে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১০ অক্টোবর) ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের’ পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৫’ এর খসড়া নিয়ে ইতোমধ্যেই নানা আলোচনা-সমালোচনা হয়েছে। তবে শিক্ষার্থীদের একমাত্র দাবি হলো দ্রুত এই অধ্যাদেশ জারি করা হোক।

শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গত ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় অধ্যাদেশের খসড়া নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত সংগ্রহ করেছে। মতামতের ভিত্তিতেই মন্ত্রণালয় দ্রুত সিদ্ধান্ত নেবে বলে আশ্বস্ত করা হয়।

তবে শিক্ষার্থীদের অভিযোগ, অতীতেও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করা হয়েছে। তারা বলেন, বিশ্ববিদ্যালয় যে কাঠামোতেই গঠিত হোক না কেন, এখন জরুরি হলো দ্রুততম সময়ে অধ্যাদেশ জারি করা। এই অধ্যাদেশ জারির দিনক্ষণ সুনির্দিষ্টভাবে জানানো না হলে শিক্ষার্থীরা তা নিয়ে পড়ার টেবিলে ফিরতে চায় না। তাই আগামী ১৩ অক্টোবর সাত কলেজের ছাত্রছাত্রীরা শিক্ষা ভবনের সামনে শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভরাডুবি: ‘অপ্রাসঙ্গিক’ হওয়ার ঝুঁকিতে শ্রীলঙ্কা, সাঙ্গাকারার কড়া হুঁশিয়ারি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার পদযাত্রা

আপডেট সময় : ০২:২১:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫