জেরুজালেম ও এর পবিত্র স্থানগুলোতে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও দখলদারিত্ব রুখতে একটি স্থায়ী পর্যবেক্ষণ ও তথ্য সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে একমত হয়েছেন আরব ও মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। বুধবার জর্ডানের রাজধানী আম্মানে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই যৌথ ঘোষণা দেওয়া হয়।
বৈঠকে তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ বিভিন্ন মুসলিম দেশের প্রতিনিধিরা অংশ নেন। তারা জেরুজালেমের ঐতিহাসিক ইসলামি ও খ্রিস্টান পরিচয় মুছে ফেলার ইসরায়েলি প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানান। নতুন এই ব্যবস্থার আওতায় একটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হবে, যেখানে আল-আকসা ও ফিলিস্তিনিদের ওপর চালানো নির্যাতনের চিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে।
মন্ত্রীরা স্পষ্টভাবে জানিয়েছেন, পূর্ব জেরুজালেম ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ এবং সেখানে ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। আল-আকসা প্রাঙ্গণ শুধুমাত্র মুসলিমদের জন্য সংরক্ষিত এবং এটি জর্ডান-সংশ্লিষ্ট ওয়াকফ প্রশাসনের অধীনেই পরিচালিত হবে। একইসঙ্গে খ্রিস্টানদের পবিত্র স্থাপনায় ইসরায়েলি বাধা ও হস্তক্ষেপেরও কঠোর সমালোচনা করা হয় বৈঠকে।
রিপোর্টারের নাম 

























