মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

‘জুলাই গণঅভ্যুত্থান ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে চূড়ান্ত সংগ্রাম’: আবদুল হাই শিকদার

দেশবরেণ্য কবি ও সাংবাদিক আবদুল হাই শিকদার বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি অনিবার্য বিপ্লব। বুধবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, জুলাইয়ের রক্তে মিশে আছে এ দেশের মানুষের দীর্ঘদিনের মুক্তি ও ন্যায়বিচার পাওয়ার আকাঙ্ক্ষা।

প্রধান আলোচকের বক্তব্যে তিনি আরও বলেন, জুলাই আন্দোলন শুধু বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে ছিল না, বরং এটি ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে এক বিশাল প্রতিরোধ। তিনি তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক আগ্রাসন সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান এবং শহিদ আবু সাঈদের মতো বীরদের আত্মত্যাগকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাহসের প্রেরণা হিসেবে অভিহিত করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদীসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে একটি বিজয় র‍্যালি বের করা হয় এবং সভা শেষে জুলাইয়ের শহিদদের স্মরণে দোয়া মাহফিল ও বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতীয় গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য: ১০ মিনিটে লাইভ ছাড়লেন ৪৪ হাজার দর্শক

‘জুলাই গণঅভ্যুত্থান ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে চূড়ান্ত সংগ্রাম’: আবদুল হাই শিকদার

আপডেট সময় : ১১:৩৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬