মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

আধিপত্যবাদমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের

সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ রুখে দিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় স্মরণে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কায়সার কামাল বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা শহিদ ও আহত হয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি আরও উল্লেখ করেন যে, পরিবর্তিত বাংলাদেশে আর কোনো স্বৈরাচারকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি এবং বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপি। বক্তারা জুলাই বিপ্লবের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতীয় গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য: ১০ মিনিটে লাইভ ছাড়লেন ৪৪ হাজার দর্শক

আধিপত্যবাদমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের

আপডেট সময় : ১১:৩৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬