মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

ভারতে পালানোর সময় বেনাপোলে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ভারতে আত্মগোপনের উদ্দেশ্যে যাওয়ার সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. হুমায়ুন তালুকদার মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা কৃষক লীগের সভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশের জন্য ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে যান হুমায়ুন তালুকদার। এ সময় কর্তব্যরত কর্মকর্তারা অনলাইন ডাটাবেজ যাচাই করে তার নাম ‘স্টপ লিস্টে’ দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ হেফাজতে নেওয়া হয়। হুমায়ুন তালুকদার মির্জাপুরের শুভুল্যা গ্রামের আব্দুর রশিদ তালুকদারের ছেলে।

মির্জাপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত এই নেতার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত বিভিন্ন সহিংসতা ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের অভিযোগে মামলা রয়েছে। দ্রুত বিচার আইনের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারের খবরটি তারা নিশ্চিত হয়েছেন এবং আসামিকে মির্জাপুরে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সভায় যোগদান: মাগুরায় সাকিবের বাড়িতে হামলা ও আগুন

ভারতে পালানোর সময় বেনাপোলে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৩৩:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬