ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনায় মাত্র ‘এক বা দুটি বিষয়’ এখনো অমীমাংসিত রয়েছে বলে জানিয়েছেন ইরানের এক ঊর্ধ্বতন কূটনৈতিক সূত্র। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া তথ্যে ওই সূত্র আরও জানায়, এসব বিষয় ‘খুব জটিল বলে মনে হচ্ছে না’ এবং আশা করা হচ্ছে যে ‘অন্য কোনো পক্ষের ক্ষতিকর হস্তক্ষেপ না হলে’ আজ বা আগামীকালের মধ্যেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।
ইরানি ওই কর্মকর্তা আরও জানান, ইরান ও ওমানের মধ্যকার মতপার্থক্যের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়নি। প্রণালি বন্ধ বা পুনরায় চালু করার বিষয়টি নির্ভর করবে যুক্তরাষ্ট্রের এমন কোনো পদক্ষেপের ওপর, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ইসলামাবাদ সফরের কোনো পরিকল্পনা আপাতত নেই বলেও জানান ওই কূটনৈতিক সূত্র। তবে কূটনৈতিক প্রক্রিয়ার অগ্রগতির ওপর নির্ভর করে পরবর্তী সময়ে এমন সফরের আয়োজন করা হতে পারে।
রিপোর্টারের নাম 























