দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ এবং পর্যাপ্ত বৃষ্টির অভাবে জার্মানির নদীগুলোর পানির স্তর আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। দেশটির অনেক নদীতে পানির স্তর নতুন রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে বলে বুধবার (৫ আগস্ট ২০২৬) প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে।
জার্মানির বিভিন্ন অঞ্চলের নদীগুলোতে পানির স্তর উদ্বেগজনক হারে হ্রাস পাচ্ছে, যা প্রায় প্রতিদিনই নতুন রেকর্ড তৈরি করছে। ফেডারেল ওয়াটারওয়েজ অ্যান্ড শিপিং অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মেইনজ ও কোবলেঞ্জ শহরের মধ্যবর্তী রাইন নদীর কাওব গেজ এলাকায় পানির স্তর মাত্র ২৪ সেন্টিমিটারে নেমে এসেছে, যা ২০১৮ সালের পূর্ববর্তী রেকর্ডের চেয়ে ১ সেন্টিমিটার কম।
একইভাবে, বুধবার সকালে কোলন ও ডুইসবুর্গ এলাকায় রাইন নদীর পানির স্তরও আগের সর্বনিম্ন রেকর্ড ভেঙেছে। ডুসেলডর্ফেও পানির স্তর ২০১৮ সালের রেকর্ড সর্বনিম্ন স্তরের সমান অবস্থানে পৌঁছেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিপাতের ঘাটতির কারণে আগামী দিনগুলোতে রাইন নদীর পানির স্তর আরও কমার আশঙ্কা রয়েছে।
পূর্বাঞ্চলীয় শহর ম্যাগডেবুর্গের পরিস্থিতিও গুরুতর। সেখানে এলবে নদীর পানির স্তর ম্যাগডেবুর্গ-স্ট্রমব্রুক গেজ এলাকায় পূর্বের রেকর্ড সর্বনিম্ন ৪৫ সেন্টিমিটারে নেমে এসেছে। ধারণা করা হচ্ছে, শুক্রবারের মধ্যে এটি আরও কমে ৪০ সেন্টিমিটারে পৌঁছাতে পারে।
জার্মানির ফেডারেল ইনস্টিটিউট অফ হাইড্রোলজি জানিয়েছে, চলতি বছর অস্বাভাবিকভাবে অনেক নদীর পানির স্তর ‘নিম্ন পানির সীমার’ নিচে নেমে গেছে। এই পরিস্থিতিতে পানি চক্র ও ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ক্লাউস রেটশার পানি ব্যবস্থাপনায় মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট পানির সংকট মোকাবিলায় এখন পানির দ্রুত সমুদ্রে চলে যাওয়া রোধ করে সংরক্ষণ করার দিকে মনোযোগ দিতে হবে।
রিপোর্টারের নাম 























