মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

‘আমরা শৃগালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি’: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করীম বলেছেন, ‘আমরা শৃগালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি।’ বুধবার (২০২৬ সাল) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সৈয়দ রেজাউল করীম বলেন, ‘আমরা বারবার জীবন দিয়েছি, পঙ্গুত্ব বরণ করেছি, আমাদের সন্তানেরা এতিম হয়েছে, নারীরা বিধবা হয়েছে। এগুলো জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমরা ত্যাগ করেছি, তা পূরণ হয় নাই। কারণ আমরা শৃগালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি।’

ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, ‘মানবরচিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নের প্রত্যাশা করা বোকামি। মানবরচিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ করা সম্ভব না। এর জন্য ইসলামই একমাত্র সমাধান। বৈষম্য রোধ করতে, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে, সংখ্যালঘুদের শান্তি নিশ্চিত করতে ইসলামই একমাত্র পরীক্ষিত পদ্ধতি।’

চরমোনাই পীর তার বক্তব্যে উল্লেখ করেন, ‘জুলাই গণঅভ্যুত্থান যে সুযোগ তৈরি করেছিল, তা কাজে লাগাতে আমরা ইসলামের ভিত্তিতে একটি সমঝোতা করেছিলাম। এই সমঝোতা যখন সম্ভাবনাময় হয়ে উঠল, তখন স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে আদর্শ ছেড়ে প্রচলিত পদ্ধতিতে আগ্রহী হয়ে উঠেছিল। তারা বাংলাদেশে ইসলামের সম্ভাবনা নষ্ট করেছে। একই সাথে তারা দেশের ও জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশাও নষ্ট করেছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সভায় যোগদান: মাগুরায় সাকিবের বাড়িতে হামলা ও আগুন

‘আমরা শৃগালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি’: চরমোনাই পীর

আপডেট সময় : ১০:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬