মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

রাজধানীর গুলশান থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গ্রেপ্তার

রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে (৭৩) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেওয়া হয়। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

আখতারুজ্জামান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ছিলেন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

গোয়েন্দা কর্মকর্তাদের মতে, বিগত সরকারের পতনের পর থেকে তার বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলার তদন্ত চলছে। একই সাথে সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে তার কোনো সম্পৃক্ততা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃত সাবেক এই সংসদ সদস্যকে বর্তমানে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতীয় গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য: ১০ মিনিটে লাইভ ছাড়লেন ৪৪ হাজার দর্শক

রাজধানীর গুলশান থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৩৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬