বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ছাত্রশিবির যদি ভবিষ্যতে আর কখনো দেশীয় অস্ত্রের মহড়া দেয়, তবে তাদের গতদিনের মতোই ভয়াবহ পরিণতির শিকার হতে হবে। বুধবার ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কঠোর বার্তা দেন।
রাকিবুল ইসলাম বলেন, ছাত্রদল সবসময় সহনশীলতার রাজনীতিতে বিশ্বাসী। তবে ছাত্রশিবির যদি কোনোভাবে উশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করে, তবে এক বিন্দু পরিমাণও ছাড় দেওয়া হবে না। তিনি উল্লেখ করেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনাটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেখানে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া দিয়ে রাতভর ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তিনি আরও অভিযোগ করেন, শিবিরের এই সহিংস কর্মকাণ্ডে জামায়াতের শীর্ষ নেতারাও পরোক্ষভাবে সমর্থন দিচ্ছেন। অস্ত্র নিয়ে হামলাকে ‘বীরত্ব’ হিসেবে প্রচার করার যে সংস্কৃতি শুরু হয়েছে, তা দেশের সুস্থ রাজনীতির জন্য বড় হুমকি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও শিবিরের নেতাকর্মীরা কৃত্রিম ‘মব’ সৃষ্টি করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেছে বলে তিনি দাবি করেন।
রিপোর্টারের নাম 





















