মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

মাঠের নৈপুণ্য ছাপিয়ে ফের বিতর্কে নেইমার, প্রতিপক্ষ শিবিরের কড়া সমালোচনা

মাঠের পারফরম্যান্সের চেয়েও মাঠের বাইরের আচরণে বারবার আলোচনায় আসা যেন ফুটবল তারকা নেইমারের চিরচেনা রূপ। কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে সান্তোসের জয় নিশ্চিত হওয়ার পর আবারও এক অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়িয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। রেমোকে ১-০ গোলে হারিয়ে সান্তোস শেষ আট নিশ্চিত করলেও ম্যাচ শেষে প্রতিপক্ষ ক্লাবের কর্মকর্তা ও সমর্থকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় ও অঙ্গভঙ্গিতে জড়িয়ে পড়েন তিনি।

মাঙ্গেইরাও স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের শুরু থেকেই গ্যালারির রোষানলে ছিলেন নেইমার। বদলি হিসেবে মাঠে নামার পর থেকেই রেমোর সমর্থকরা তাকে লক্ষ্য করে বিদ্রূপ ও দুয়োধ্বনি দিতে থাকেন। তবে এসব মানসিক চাপ সামলে মাঠের খেলায় নিজের জাত চেনাতে ভুল করেননি তিনি। তার চমৎকার এক অ্যাসিস্ট থেকেই রনি রুস্তিকো সান্তোসের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন।

খেলার মাঠে জয় এলেও ম্যাচের শেষ বাঁশি বাজার পর পরিস্থিতি পাল্টে যায়। ড্রেসিংরুমে ফেরার সময় নেইমার সমর্থকদের উসকানি দেন এবং প্রতিপক্ষকে বিদ্রূপ করে নানা অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, রেমোর বিদায়ে নেইমার তাদের লক্ষ্য করে উপহাসমূলক মন্তব্য করেন, যা করিডোরে চরম উত্তেজনার সৃষ্টি করে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত নিরাপত্তা কর্মীদের হস্তক্ষেপ করতে হয়।

নেইমারের এমন আচরণের তীব্র সমালোচনা করেছেন রেমোর সভাপতি আন্তোনিও কার্লোস তেইশেইরা। এক ভিডিও বার্তায় তিনি নেইমারকে ‘অসামাজিক’ হিসেবে অভিহিত করে বলেন, একজন বিশ্বখ্যাত ফুটবলার যাকে শিশুরা আদর্শ মনে করে, তার কাছ থেকে এমন উসকানিমূলক আচরণ কাম্য নয়। মাঠের জয়ে অবদান রাখলেও এই বিতর্ক নেইমারের ক্যারিয়ারে নতুন এক নেতিবাচক অধ্যায় হিসেবে যুক্ত হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সভায় যোগদান: মাগুরায় সাকিবের বাড়িতে হামলা ও আগুন

মাঠের নৈপুণ্য ছাপিয়ে ফের বিতর্কে নেইমার, প্রতিপক্ষ শিবিরের কড়া সমালোচনা

আপডেট সময় : ১১:৩৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬