ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচিত সরকার ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। তিনি অভিযোগ করেন, বিরোধী দলগুলো কেবল জনসভায় এ নিয়ে বড় বড় কথা বললেও বাস্তবে তারা সংস্কার প্রক্রিয়ায় অংশ নিতে অনীহা দেখাচ্ছে। বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে, ২০২৫ সালের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক ‘জাতীয় জুলাই সনদ’ স্বাক্ষরিত হয়েছিল। সরকার সেই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে কাজ করছে। ইতিমধ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছে, যেখানে বিরোধী দলগুলোর জন্যও আনুপাতিক হারে আসন বরাদ্দ রাখা হয়েছে।
মীর হেলাল আরও বলেন, জামায়াতে ইসলামীর জন্য ওই কমিটিতে পাঁচটি আসন রাখা হলেও তারা এখনো সদস্যের নাম দেয়নি। সংসদের প্রথম ও বাজেট অধিবেশনে বারবার সুযোগ দেওয়ার পরও তারা এই প্রক্রিয়া থেকে দূরে থেকেছে। তিনি আশা প্রকাশ করেন, জনগণের স্বার্থে এবং গণতান্ত্রিক সংস্কারের ধারা অব্যাহত রাখতে বিরোধীরা নেতিবাচক রাজনীতি পরিহার করে সংবিধান সংস্কার প্রক্রিয়ায় শামিল হবে।
রিপোর্টারের নাম 





















