দক্ষিণ লেবাননের মাজদাল জৌন এলাকায় একটি ভবনের ভেতরে শক্তিশালী আইইডি বিস্ফোরণে অন্তত দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিন বুধবার এ তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা যায়, দক্ষিণ লেবাননের একটি বিস্ফোরকভর্তি ভবনের ভেতরে প্রবেশ করলে ওই বিস্ফোরণের শিকার হন দখলদার বাহিনীর ৫৫তম ব্রিগেডের সদস্যরা। আহতদের উদ্ধারের পর হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সযোগে অধিকৃত হাইফার রামবাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আহত এক সেনার জীবন বাঁচাতে জরুরি অস্ত্রোপচার করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
দীর্ঘদিন ধরে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় আগ্রাসী অভিযান চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। তবে সম্প্রতি ওই অঞ্চলে প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলায় বেশ বেগ পেতে হচ্ছে তাদের। বুধবারের এই বিস্ফোরণকে ওই এলাকায় ইসরায়েলি বাহিনীর জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























