মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজ মাদরাসাছাত্র আরাফাত, দুই সপ্তাহেও মেলেনি সন্ধান

কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজ হওয়ার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১৩ বছর বয়সী মাদরাসাছাত্র মোহাম্মদ আরাফাতের। দীর্ঘ সময় ধরে সন্তানের কোনো খবর না পেয়ে চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার বাবা-মা ও স্বজনরা। নিখোঁজ আরাফাত চৌদ্দগ্রাম পৌরসভার চাঁন্দিশকরা গ্রামের আলী হায়দারের ছেলে এবং স্থানীয় মাহিনী মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই সকালে মাদরাসা থেকে বাড়ি ফেরার পর পোশাক পরিবর্তন করে খেলার কথা বলে বের হয় আরাফাত। পরবর্তীতে জানা যায়, সে প্রথমে বসন্তপুর গ্রামে নানার বাড়িতে এবং পরে ফেনীতে তার এক সাবেক শিক্ষকের সাথে দেখা করতে গিয়েছিল। ফেনী থেকে বাড়ির উদ্দেশে রওনা দিলেও এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ আরাফাতের বাবা আলী হায়দার ও মা সুলতানা আক্তার জানান, সম্ভাব্য সব জায়গায় খুঁজেও ছেলের সন্ধান না পাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানিয়েছেন, নিখোঁজ ছাত্রকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোনো সহৃদয় ব্যক্তি আরাফাতের সন্ধান পেলে নিকটস্থ থানায় বা পরিবারের দেয়া মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের সেই বিভীষিকা: হাসপাতালের রক্তাক্ত দিনগুলোর স্মৃতিচারণ

কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজ মাদরাসাছাত্র আরাফাত, দুই সপ্তাহেও মেলেনি সন্ধান

আপডেট সময় : ০৯:৪২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬