মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার উপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি

ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে নীলফামারীতে তিস্তা নদী উত্তাল হয়ে উঠেছে। নদীর পানি বর্তমানে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা স্থানীয়দের মধ্যে বন্যার আতঙ্ক তৈরি করেছে। পরিস্থিতি সামাল দিতে বাঁধের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

বুধবার সকাল ৯টায় নীলফামারীর ডিমলায় ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার, যা বিপৎসীমা (৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) থেকে ১৩ সেন্টিমিটার বেশি। সকাল ১০টা পর্যন্ত একই মাত্রায় পানি প্রবাহিত হতে দেখা যায়। গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৩২ দশমিক শূন্য মিলিমিটার।

তিস্তার পানি বাড়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলে বন্যার পানি প্রবেশ করতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ৬টা থেকেই তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তারা নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে বাধা: সাবেক যুগ্ম সচিব জগলুল কারাগারে, রিমান্ড কাল

নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার উপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি

আপডেট সময় : ০২:১৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬