মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, কূটনৈতিক উত্তেজনা চরমে

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভিসা সাময়িকভাবে বাতিল করেছে মার্কিন প্রশাসন। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা ওয়াশিংটন ও ব্রাসিলিয়ার সম্পর্কের টানাপোড়েনের সর্বশেষ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভিসা সাময়িকভাবে বাতিল করা হলেও তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হচ্ছে না। তিনি বলেন, একজন ঊর্ধ্বতন কূটনীতিকের ভিসা বাতিল করা হলেও এটি কাউকে দেশ থেকে বহিষ্কার করার সমতুল্য নয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ব্রাজিলে ট্রাম্প প্রশাসনের মনোনীত রাষ্ট্রদূত প্রার্থীর অনুমোদন আটকে দেওয়ার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে। মার্কিন কর্মকর্তা জানান, ব্রাজিল যদি যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূতের অনুমোদন দেয়, তাহলে মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভিসাও পুনর্বহাল করা হবে। ততদিন পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন।

বর্তমানে রাষ্ট্রদূত ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ব্রাজিলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থী ড্যানি পেরেজ এখনো ব্রাজিল সরকারের আনুষ্ঠানিক অনুমোদন পাননি। এ নিয়ে ওয়াশিংটন ক্ষোভ প্রকাশের পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ড্যানি পেরেজ ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর রিপাবলিকান মিত্র। গত জুনে তাকে রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়া হলেও মার্কিন সিনেটের পূর্ণাঙ্গ অনুমোদন এখনো মেলেনি।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ব্রাজিল সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের আগেই প্রকাশ্যে পেরেজের মনোনয়নের ঘোষণা দেন। ব্রাজিল সরকারের অভ্যন্তরীণ সূত্রগুলো জানিয়েছে, দেশটি এই ঘটনাকে কূটনৈতিক প্রোটোকল লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে। তাই আনুষ্ঠানিক অনুমোদনের আগে পেরেজের মনোনয়ন খতিয়ে দেখার পরিকল্পনা রয়েছে ব্রাজিলের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যাম্পাসে ছাত্রদলের সন্ত্রাস বরদাশত করা হবে না: মামুনুল হক

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, কূটনৈতিক উত্তেজনা চরমে

আপডেট সময় : ০২:৩০:৪৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬