মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর বাঁশখালী সফর: হেলিপ্যাড ও জনসভাস্থল চূড়ান্ত, প্রস্তুতি তুঙ্গে

চট্টগ্রামের বাঁশখালীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সম্ভাব্য এই সফর উপলক্ষে বাহারছড়া সমুদ্রসৈকতে হেলিপ্যাড এবং বেড়িবাঁধসংলগ্ন বালুচরে জনসভাস্থল নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), বিভিন্ন গোয়েন্দা সংস্থা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি নেতৃবৃন্দ যৌথভাবে স্থান পরিদর্শন শেষে এ সিদ্ধান্ত নেন।

এসএসএফের মেজর আশিক খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ সময় আশপাশের নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন। এর আগে সোমবার চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী সম্ভাব্য সফরস্থল পরিদর্শন করে প্রস্তুতি, নিরাপত্তা ও সমন্বয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা), বাঁশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব উল আলম, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হকসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ডিজিএফআই ও এনএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা) জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বাঁশখালী সফরকে ঘিরে সর্বাত্মক প্রস্তুতি চলছে। জনসভায় লাখো মানুষের সমাগমের লক্ষ্য নিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, উপকূলীয় জনপদের টেকসই উন্নয়ন, মানুষের জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিতকরণে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, মেরিন ড্রাইভ সড়ক বাস্তবায়ন, আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, বন্যাদুর্গত মানুষের পুনর্বাসন এবং খাল পুনঃখননসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন দাবি প্রধানমন্ত্রীর সফরে বিশেষ গুরুত্ব পাবে বলে আমরা আশা করছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যাম্পাসে ছাত্রদলের সন্ত্রাস বরদাশত করা হবে না: মামুনুল হক

প্রধানমন্ত্রীর বাঁশখালী সফর: হেলিপ্যাড ও জনসভাস্থল চূড়ান্ত, প্রস্তুতি তুঙ্গে

আপডেট সময় : ০২:২১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬