মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার সকালে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। সকাল ৯টায় তিনি রাজধানী ঢাকার সাবেক গণভবনে স্থাপিত এই জাদুঘরের দ্বার উন্মোচন করেন।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি, সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক ঘুরে দেখেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাঁথা ও আত্মত্যাগের স্মৃতিচারণ করেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। একই সাথে গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ ও বিজয়ের ইতিহাসভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, উদ্বোধনের দিনটি বিশেষ অতিথি ও শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে। আগামী ৬ আগস্ট বৃহস্পতিবার থেকে সাধারণ জনগণের জন্য জাদুঘরটি উন্মুক্ত করে দেওয়া হবে। জাদুঘরে প্রবেশের জন্য অনলাইনে টিকিটের ব্যবস্থা থাকবে, যেখানে বড়দের জন্য ৫০ টাকা এবং ছোটদের জন্য ২৫ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মুখে বিগত সরকারের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। সেদিন তার সরকারি বাসভবন গণভবনে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরবর্তীতে ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে। সেই সরকারের আমলেই জুলাই গণঅভ্যুত্থানের নানা স্মৃতিচিহ্ন নিয়ে সাবেক গণভবনে এই স্মৃতি জাদুঘর তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যাম্পাসে ছাত্রদলের সন্ত্রাস বরদাশত করা হবে না: মামুনুল হক

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০২:৩০:৪০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬