যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঙ্কার ও ইরানবিরোধী আগ্রাসী মনোভাবকে ‘ফাঁপা হুমকি’ বলে অভিহিত করেছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন। সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য হিজাম আল-আসাদ দাবি করেছেন, ইরানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা ও আঞ্চলিক প্রভাবের কাছে পিছু হটতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আল-আসাদ উল্লেখ করেন, বর্তমান বাস্তবতায় মার্কিন সামরিক ঘাঁটিগুলোর নাজুক অবস্থা এবং ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা উপলব্ধি করেই ট্রাম্প প্রশাসন ‘শান্তি’র পথ বেছে নিতে বাধ্য হয়েছে। তার মতে, ইসরায়েলি শাসকগোষ্ঠী ও মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের ওপর ইরানের বড় ধরনের ক্ষতি করার সক্ষমতা রয়েছে, যা সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। হিজাম আল-আসাদ কটাক্ষ করে বলেন, যখন যুদ্ধের মূল্য বা ঝুঁকি অসহনীয় পর্যায়ে পৌঁছে যায়, তখন হুমকির ভাষা বদলে শান্তির ভাষায় রূপান্তরিত হয়।
রিপোর্টারের নাম 
























