ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের আল্টিমেটাম, নোয়াখালীতে মহাসমাবেশের প্রস্তুতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ঈমান বিধ্বংসী সংগঠন হিজবুত তাওহীদকে বাংলাদেশে নিষিদ্ধ করার জোর দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, নোয়াখালী শাখা। মুসলমানদের ঈমান ও আকিদা বিনষ্টকারী এই সংগঠনটির কোরআন-সুন্নাহ বিরোধী মিথ্যাচার, অপকর্ম ও সকল অপতৎপরতা দেশ থেকে চিরতরে নির্মূল করার আহ্বান জানিয়েছেন হেফাজত নেতারা।

আগামী ১ আগস্ট নোয়াখালীতে অনুষ্ঠিতব্য হেফাজতে ইসলামের মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে মাঠের প্রস্তুতি পরিদর্শনকালে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে হেফাজত নেতারা এসব কথা বলেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ, জামইয়্যাতুল মাদারিসিল কাওমিয়্যাহ এবং ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

হেফাজত ইসলাম নোয়াখালী শাখার নেতারা দাবি করেন, হিজবুত তাওহীদ একটি কুফরি মতবাদ এবং পশ্চিমা শক্তির একটি সংঘবদ্ধ সংগঠন, যা ফিলিস্তিনে মুসলমানদের প্রতি অত্যাচারের মতোই বাংলাদেশে মুসলমানদের ঈমান আকিদা ধ্বংসের ষড়যন্ত্র করছে। তারা নোয়াখালীকে তাদের আগ্রাসনের লক্ষ্যবস্তু করেছে বলেও অভিযোগ করা হয়। হিজবুত তাওহীদ নিষিদ্ধের ব্যাপারে দেশের সর্বস্তরের জনতা ও সকল ওলামায়ে-কেরাম ঐক্যবদ্ধ জানিয়ে তারা বর্তমান সরকার প্রধানসহ সংশ্লিষ্ট সকলের নিকট আইন প্রণয়ন করে এই সংগঠনটিকে বাতিল করার দাবি জানান।

ইসলাম ও কোরআন-সুন্নাহ বিদ্বেষী হিজবুত তাওহীদকে নিষিদ্ধের দাবিতে আগামী ১ আগস্ট জেলা স্কুল মাঠে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

ইতিমধ্যে, মহাসমাবেশকে সফল করতে নোয়াখালীসহ আশপাশের জেলাগুলোতে ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ এবং প্রচার চালানো হচ্ছে। সমাবেশে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষের সমাগম হবে বলে হেফাজত নেতৃবৃন্দ প্রত্যাশা করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলামের নোয়াখালী জেলা আমির মাওলানা নিজাম উদ্দিন, নায়েবে আমির মাওলানা আব্দুল কবির, মাওলানা ইমরান নোমানী, মুফতি মোহাম্মদ ইসমাইল প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে বাস-সিএনজি সংঘর্ষে ২ নিহত, আহত ৪; সবজিভ্যানকে এড়াতে গিয়েই দুর্ঘটনা

হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের আল্টিমেটাম, নোয়াখালীতে মহাসমাবেশের প্রস্তুতি

আপডেট সময় : ১১:৩৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬