ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

জামায়াতে ইসলামীর অভিযোগ: বিএনপি যুবদল-ছাত্রদল ‘পতিত আওয়ামী ফ্যাসিবাদের’ রাজনীতি অনুসরণ করছে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম অভিযোগ করেছেন যে, হবিগঞ্জে ট্রাক দিয়ে সড়ক অবরোধ এবং সিলেটের গোলাপগঞ্জে বিরোধী মতের কর্মসূচিতে হামলা—এসব ঘটনা ‘পতিত আওয়ামী ফ্যাসিবাদের পদধ্বনি’ এবং এর পরিণতি ভালো হবে না। বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর জামায়াতের শুরা বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসার মাত্র পাঁচ মাসের মাথায় যুবদল ও ছাত্রদল পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের হামলার রাজনীতি অনুসরণ করছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এ ধরনের নৃশংস ও বর্বর রাজনীতি জনগণ কখনো মেনে নেবে না।’ তিনি আরও অভিযোগ করেন যে, বিএনপি দলীয়করণের সব সীমা অতিক্রম করছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দলীয় লোক নিয়োগের মাধ্যমে একদলীয় শাসনের পথে হাঁটছে। এমনকি নির্বাচন কমিশনের মতো স্বাধীন প্রতিষ্ঠানেও দলীয় লোক নিয়োগ দিয়ে নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করার পাঁয়তারা করা হচ্ছে, যার ফলাফল শুভ হবে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দলীয় লোক নিয়োগের সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। অন্যথায় জনগণই এর জবাব দিতে বাধ্য হবে। বৈঠকে নগরীর বন্দরবাজারস্থ মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত শুরা বৈঠকে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নূরুল ইসলাম বাবুল এবং মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও জাহেদুর রহমান চৌধুরী। এছাড়াও বৈঠকে মহানগর জামায়াতের শুরা সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন কর ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

জামায়াতে ইসলামীর অভিযোগ: বিএনপি যুবদল-ছাত্রদল ‘পতিত আওয়ামী ফ্যাসিবাদের’ রাজনীতি অনুসরণ করছে

আপডেট সময় : ১১:৩৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬