ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের পথ অনুসরণের অভিযোগ এনসিপির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বর্তমান বিএনপি সরকার বিগত আওয়ামী লীগ সরকারের মতোই রাজনৈতিক দমন-পীড়নের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা দাবি করেছেন, দেশের বিভিন্ন স্থানে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে বিরোধী মত দমনের চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন এক কর্মীকে দেখার পর আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, হবিগঞ্জে তাদের কর্মসূচিতে এক কর্মীর ওপর হামলা চালানো হয়েছে যার ফলে তিনি চোখ হারিয়েছেন। এছাড়া সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের ওপর ধারাবাহিকভাবে হামলা ও হেনস্তার ঘটনা ঘটছে।

আখতার হোসেন আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলগুলোর ওপর হামলা ও মামলা কোনোভাবেই কাম্য নয়। হবিগঞ্জে নারী সংসদ সদস্য ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং আহতদের সুচিকিৎসার দাবি জানান। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকারকে অসহিষ্ণু আচরণ বর্জন করার আহ্বান জানায় এনসিপি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে ‘বন্দে মাতরম’-কে জাতীয় সংগীতের সমমর্যাদা: বিতর্কিত বিল লোকসভায় পাস

বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের পথ অনুসরণের অভিযোগ এনসিপির

আপডেট সময় : ০৮:১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬