ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

টাঙ্গাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের, আহত ২০

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৩৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মধুপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস রক্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়, ফলে নিহতের সংখ্যা দাঁড়ায় তিনজনে। মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান জানান, দুর্ঘটনার পর আহত অবস্থায় অন্তত ২০ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে চারজন গুরুতর আহত হওয়ায় তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

নিহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে। মধুপুর থানার ওসি এ কে এম ফজলুল হক জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ীতে ছাত্রশক্তি নেতাকে ছাত্রদলের উপর্যুপরি হামলা, গুরুতর আহত

টাঙ্গাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের, আহত ২০

আপডেট সময় : ১২:৩৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬