ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপের আগে নতুন দুই প্রবাসী ফুটবলারকে জাতীয় দলে চান ডুল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের দল আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন দুই প্রবাসী ফুটবলার, ফারহান আলী ওয়াহিদ এবং জায়ান হাকিমকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে চাইছে। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফিফা উইন্ডোকে কাজে লাগিয়ে একটি তিন বা চার জাতির ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। এই টুর্নামেন্টে নতুন এই দুই ফুটবলারকে খেলানোর জন্য তোড়জোড় শুরু হয়েছে।

প্রধান কোচ থমাস ডুলির কাছে এমনিতেই পাঁচজন প্রবাসী ফুটবলারের একটি তালিকা জমা দিয়েছে বাফুফে। সেখান থেকে উপযুক্ত কাউকে জাতীয় দলে খেলানোর জন্য সব কাগজপত্র চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। কোচ ইতোমধ্যেই ফারহান ও হাকিমকে দলে চেয়েছেন। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, ‘আশা করি, আমরা এই দুজনকেই ফিফা উইন্ডোতে পাব। তাদের খেলানোর জন্য প্রক্রিয়া শুরু করেছি আমরা। ইতোমধ্যে ফারহানের জন্মনিবন্ধন হয়ে গেছে। এখন বায়োমেট্রিকটা শুধু বাকি। আগামী আগস্টের মধ্যেই তার পাসপোর্ট হয়ে যাবে। আর জায়ান হাকিমের ব্যাপারে কাজ শুরু হয়েছে।’

ইংলিশ লিগে ক্লাব ফুলহামের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা ১৯ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত উইঙ্গার ফারহান আলীর বাবা-মা সিলেটের হলেও তার জন্ম ইংল্যান্ডে। দাদা-নানা বাংলাদেশি হওয়ায় তাকে জাতীয় দলে খেলানোর চেষ্টা চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের জার্সিতে তার অভিষেক হতে পারে। অন্যদিকে, নোয়াখালীর অধিবাসী নানা হওয়ায় বাংলাদেশের হয়ে খেলতে রাজি হয়েছেন ২৭ বছর বয়সী সেন্টার ফরোয়ার্ড জায়ান হাকিম। তিনি বর্তমানে ইংল্যান্ডের অস্টম টায়ারের ক্লাব অ্যান্সটে নোম্যাডেসের হয়ে খেলেন এবং অ্যান্টিগা অ্যান্ড বারবুডা জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। বাফুফে মনে করছে, জায়ান হাকিম জাতীয় দলের দীর্ঘদিনের নাম্বার নাইন পজিশনের অভাব পূরণ করতে পারবেন। ফাহাদ করিম আরও জানান, এই দুই ফুটবলারের ব্যাপারে ফিফা ও এএফসি থেকে ছাড়পত্র পেতে অনানুষ্ঠানিক অনুমতি পাওয়া গেছে এবং পুরো প্রক্রিয়াটি ৪৫ দিনের মধ্যে শেষ করা সম্ভব বলে তারা আশাবাদী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন কর ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

সাফ চ্যাম্পিয়নশিপের আগে নতুন দুই প্রবাসী ফুটবলারকে জাতীয় দলে চান ডুল

আপডেট সময় : ১১:৩৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬