ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

নীলফামারীর ঐতিহাসিক চাঁদ খোসালের মসজিদের দানবাক্সে মিলল ১০ লাখ টাকা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ঐতিহাসিক চাঁদ খোসালের মসজিদের দানবাক্স থেকে গত ছয় মাসে ১০ লাখ ৮ হাজার ৪২৯ টাকা সংগ্রহ করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আরিফুর রহমানের উপস্থিতিতে এই অর্থ গণনা করা হয়।

মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, দানবাক্সে নগদ ৬ লাখ ৬৩ হাজার টাকার পাশাপাশি হাঁস-মুরগি, ছাগল ও কবুতরসহ বিভিন্ন সামগ্রী দান হিসেবে পাওয়া গেছে। এসব সামগ্রী বিক্রি করে প্রাপ্ত অর্থসহ মোট সংগ্রহের পরিমাণ ১০ লাখ টাকা ছাড়িয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লি ও দর্শনার্থীরা এই প্রাচীন ও ঐতিহাসিক মসজিদে নিয়মিত দান করে থাকেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, স্বচ্ছতার সাথে সংগৃহীত এই অর্থ মসজিদের ব্যাংক হিসাবে জমা রাখা হবে। পরবর্তীতে এই তহবিল থেকে মসজিদের উন্নয়নমূলক কাজ, সংস্কার ও জনকল্যাণমূলক কাজে ব্যয় করার পরিকল্পনা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘রাষ্ট্রীয় ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো আসেনি, জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে’: স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল

নীলফামারীর ঐতিহাসিক চাঁদ খোসালের মসজিদের দানবাক্সে মিলল ১০ লাখ টাকা

আপডেট সময় : ০২:৩২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬