ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

মাদরাসা সংস্কারে আলেমদের ১২ দফা প্রস্তাব বেফাক মহাসচিবের কাছে পেশ

চলমান সংকট নিরসন এবং মাদরাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের কাছে ১২ দফা প্রস্তাবনা পেশ করেছে সচেতন আলেম সমাজ। মঙ্গলবার বেলা ১১টায় বেফাক মহাসচিবের কাছে সংগঠনটির প্রতিনিধিরা এই প্রস্তাবগুলো জমা দেন।

প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম হলো—কেন্দ্রীয় শিক্ষক নিবন্ধন ও সমন্বিত তথ্যভান্ডার (ডাটাবেজ) প্রতিষ্ঠা, শিক্ষক নিয়োগে শিক্ষাগত, চারিত্রিক ও পেশাগত যোগ্যতার মানদণ্ড বাধ্যতামূলক করা, অপরাধে দোষী শিক্ষকদের কেন্দ্রীয় ব্ল্যাকলিস্ট প্রণয়ন, মাদরাসা প্রতিষ্ঠা ও নিবন্ধনের নিয়মিত নবায়ন ব্যবস্থা চালু, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের নিয়মিত পরিদর্শন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা ও শিশু সুরক্ষা বিষয়ে বাধ্যতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা।

এ ছাড়া শিক্ষা উন্নয়ন ও নীতিনির্ধারণে কেন্দ্রীয় গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা, শিশু সুরক্ষা নীতিমালার প্রণয়ন ও বাস্তবায়ন, অভিযোগ গ্রহণ ও তদন্তের জন্য কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন, মিথ্যা অভিযোগে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ও শিক্ষকদের আইনি সহায়তা প্রদান, ২৪ ঘণ্টার কেন্দ্রীয় কল সেন্টার বা হেল্পলাইন চালু এবং মহিলা ও হিফজ মাদরাসার জন্য পৃথক নীতিমালা প্রণয়নের প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাবে অভিযোগ নিষ্পত্তিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়োপযোগী ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, প্রশাসন, আর্থিক ব্যবস্থাপনা ও নৈতিক মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

প্রস্তাবনা জমা দেওয়ার সময় সচেতন আলেম সমাজের পক্ষে উপস্থিত ছিলেন মারকাযুল লুগাতিল আরাবিয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মহিউদ্দীন ফারুকী, জামেয়া ইসলামিয়া আতহারুল উলুম আদিনাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা রুহুল আমীন সাদী, আল জামিয়া মদিনাতুল উলুম হাজারীবাগের মুহাদ্দিস মুফতি আবু মুহাম্মদ রাহমানী, জামিয়াতুল মানহাল উত্তরার মুহাদ্দিস মুফতি আদনান মাসউদ, মাওলানা শফিকুল ইসলাম ইমদাদি রাহাত, মুফতি এ এফ এম আকরাম হুসাইন, মাওলানা আবদুল গাফফার, মুফতি আব্দুল্লাহ তামিম এবং সাংবাদিক মাওলানা রাকিবুল ইসলাম রইস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দারিদ্র্য, কটূক্তিকে হার মানিয়ে লালপুরের ফারিহা এখন দেশসেরা ফুটবলার

মাদরাসা সংস্কারে আলেমদের ১২ দফা প্রস্তাব বেফাক মহাসচিবের কাছে পেশ

আপডেট সময় : ১০:২৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬