ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

পটুয়াখালীর রাঙ্গাবালীতে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বউবাজার সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীর তীরে সাগর থেকে ভেসে আসা অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। মঙ্গলবার বিকেলে স্থানীয় জেলেরা নদীর পাড় দিয়ে যাওয়ার সময় লাশটি দেখতে পান এবং নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেন। সন্ধ্যায় নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, গভীর সাগরে কোনো ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া জেলের লাশ এটি হতে পারে। রাঙ্গাবালী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আন নূর জায়েদ বলেন, খবর পেয়ে ফোর্স পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি কর্মকর্তাদের নামে সাইবার প্রতারণা: দেশবাসীকে জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:৪৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬