জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন। হবিগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, ‘দেখতে চাই আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে কত রক্ত ঝরাতে পারেন।’
সারজিস আলম জানান, উত্তরাঞ্চলের জুলাই পদযাত্রার অংশ হিসেবে মৌলভীবাজার জেলার দুটি কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে এনসিপির ওপর বিএনপির ‘ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার’ প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
এই প্রতিবাদ সমাবেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ উপস্থিত থাকবেন। এছাড়াও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি ও সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেবেন।
ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস আলম তারেক রহমানকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘আমরাও দেখতে চাই—আপনি আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে কত রক্ত ঝরাতে পারেন, কত কিশোরের চোখ উপড়ে ফেলতে পারেন, কত মানুষের জীবন নিতে পারেন! দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ।’
রিপোর্টারের নাম 



















